জনপ্রিয় টেক্সট এডিটর Atom ২০২২ সালে এর যাত্রার সমাপ্তি ঘোষণা করে। এরপর এটমের ডেভেলোপাররা নতুন একটি এডিটর নিয়ে কাজ করেছেন, Zed। Zed এর সবচেয়ে বড় হাইলাইট হলো পারফর্মেন্স। এটি সর্বোচ্চ পারফর্মেন্সের জন্য সিপিইউ এর সবগুলো কোর ব্যবহারের সক্ষমতার সাথে জিপিইউ এক্সেলেরেশন ব্যবহার করে। Zed-এর লক্ষ্য হলো কোড এডিটরের সাথে IDE এর সুবিধাগুলোকে সমন্বয় করা, কিন্তু পারফর্মেন্সের মূল্য দিয়ে নয়।

আমি ডেভেলোপার না, একাডেমিক প্রয়োজনে কিছু সি প্রোগ্রাম লেখা বাদে কোডিংয়ের মূলত কিছুই জানি না। কাজেই Zed নিয়ে রিভিউ বা কোন মন্তব্য করার মত দক্ষতা আমার নেই। তবে সিনট্যাক্স হাইলাইট, অটো-কমপ্লিশন, ইন্টিগ্রেটেড টার্মিনাল, রিয়েল টাইম টিম কোলাবোরেশন টুলস, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ফিচারসহ ডেভেলোপারদের জন্য Zed একটি আকর্ষণীয় টুল হতে পারে।
যারা নিজের প্রয়োজনের জন্য উপযুক্ত এডিটর খুঁজছেন বা জানতে আগ্রহী আছেন, তারা Zed Industries ওয়েবসাইট থেকে এডিটরটি সম্পর্কে জেনে নিতে পারেন।
সম্ভবত এবছরের ২৭ মার্চ Zed এর প্রথম স্ট্যাবল বিল্ড রিলিজ হয়, ম্যাক ওএসের জন্য। প্রায় সাড়ে তিন মাস পর লিনাক্সের জন্যও এখন Zed এভেইলেবল। উইন্ডোজের জন্য অবশ্য এখনো বাইনারি এভেইলেবল না, তবে সম্ভবত সোর্স থেকে বিল্ড করার সুযোগ আছে।



