Microsoft Lens: CamScanner এর একটি বিজ্ঞাপন ও ওয়াটারমার্কমুক্ত অল্টারনেটিভ অ্যাপ

যারা CamScanner কিংবা Microsoft Lens বা এধরণের কোন অ্যাপের সাথে পরিচিত নন- এই অ্যাপগুলোতে মোবাইল ক্যামেরাতে তোলা ছবি থেকে সফটওয়্যার প্রসেসিংয়ের মাধ্যমে স্ক্যান কোয়ালিটি ডকুমেন্ট তৈরি করা যায়।

এই জায়গাতে CamScanner অ্যাপটি খুব জনপ্রিয়। তবে সমস্যা হলো CamScanner ফ্রিতে ব্যবহার করা গেলেও তাতে বিজ্ঞাপন থাকে এবং ডকুমেন্টে ওয়াটারমার্ক যুক্ত হয় এবং সর্বোপরি ফ্রি ভার্সনটি লিমিটেড। এখানে অনেকরকম এক্সট্রা টুলস থাকলেও তার অধিকাংশ পেইড অনলি এবং বেশিরভাগ ব্যবহারকারীর জন্য জাস্ট ব্লটেড একটা পরিস্থিতি তৈরি করে। এই সব মিলিয়ে CamScanner ব্যবহার না করার মত যথেষ্ট কারণ আছে।

Microsoft Lens আমার মতে CamScanner এর একটি বেটার অল্টারনেটিভ। মজার বিষয় হলো মাইক্রোসফট তাদের পেইড প্রোডাক্ট, উইন্ডোজে বিভিন্নভাবে বিজ্ঞাপন দেখালেও তাদের ফ্রি এই অ্যাপটিতে কোন বিজ্ঞাপন নেই। কোন ওয়াটারমার্কও যুক্ত হয় না। কোন অ্যাকাউন্ট বা লগইনেরও প্রয়োজন নেই, অবশ্য OneDrive ও Office সম্পর্কিত কিছু ক্লাউডভিত্তিক ফিচার ব্যবহার করতে চাইলে মাইক্রোসফট অ্যাকাউন্টে লগইন করা প্রয়োজন হবে।

মাইক্রোসফট লেন্স ব্যবহার করা সিম্পল ও স্ট্রেটফরোয়ার্ড। নতুন করে ডকুমেন্টের ছবি তোলার পাশাপাশি গ্যালারিতে থাকা যেকোন ছবি নিয়ে কাজ করা যায়। ছবি তুলুন বা গ্যালারিতে থাকা ছবি থেকে সিলেক্ট করুন, বর্ডার এডজাস্ট করুন, প্রয়োজনমত আরো ছবি যোগ করুন, প্রয়োজনমত রোটেট বা রিঅর্ডার করুন এবং পিডিএফ বা ইমেজ হিসেবে সেভ করুন।

মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে OneDrive-এ ডকুমেন্টটি সেভ করা রাখা যাবে, পাশাপাশি Word, Powerpoint বা OneNote ফাইলও তৈরি করা যাবে। আমি অবশ্য লগ ইন করিনি।

Document মোডের বাইরে আরো কিছু মোড আছে এখানে- Actions, Whiteboard, Business Card ও Photo। Actions এর মধ্যে আছে OCR, Table, Read, Contact, QR। OCR বাংলা সমর্থন করে না এবং ইংরেজিতেও একুরেসি গুগল লেন্সের থেকে কম মনে হয়েছে। Table মোডে প্রিন্টেড Table-কে সুন্দরভাবে ডিটেক্ট করতে পারে ঠিকই, তবে তা শুধুমাত্র প্লেইন টেক্সট হিসেবে কপি বা শেয়ার করা যায়। QR মোডটি আমার ডিভাইসে কোন কারণে কাজ করেনি। অন্যভাবে বললে আমার ব্যবহার মূলত ডকুমেন্ট মোডের মধ্যেই ছিলো।

তো, এইতো। যদি CamScanner ফ্রি ভার্সন ব্যবহারকারী হয়ে থাকেন, আমার মতে এটা ট্রাই করে দেখতে পারেন।

ইন্সটল: Google Play (Android) | App Store (iPhone)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *