আজকে NCTB-র ওয়েবসাইটে নতুন শিক্ষাবর্ষের বইগুলো পাবলিশ করা হয়েছে। স্বাভাবিকভাবেই অনেকে ডাউনলোড করার চেষ্টা করছেন। তো কোন ফাইলে এরকম প্রচুর চাপ থাকলে সাময়িকভাবে গুগল ওটার ডাউনলোড সাময়িক বন্ধ করে দেয় অনেক সময়, এবং ডাউনলোড করতে চাইলে এরকম মেসেজ প্রদর্শন করে।

তবে এরকম সময়েও ডাউনলোড করার একটি কৌশল আছে। এজন্য ডাউনলোড অপশনে না যেয়ে প্রিন্ট অপশনে যেতে হবে।

নতুন একটি ট্যাবে পিডিএফটি প্রিন্ট ডায়ালগসহ ওপেন হবে। এখান থেকে প্রিন্ট ডায়ালগটি কেটে দিয়ে ফাইলটি সেভ করে নিতে পারবেন।

প্রসঙ্গত, আমি ফায়ারফক্স ওয়েব ব্রাউজার থেকে এভাবে ডাউনলোড করে দেখেছি, ক্রোম বা অন্য ওয়েব ব্রাউজারগুলোতে প্রিন্ট অপশনটি এভাবে কাজ করবে কিনা নিশ্চিত করতে পারছি না। কেউ চেষ্টা করে থাকলে কমেন্টে জানাবেন। যদি সেভ অপশন না থাকে, তাহলে আরেকটি বিকল্প হলো প্রিন্ট ডায়ালগ থেকে Save to PDF (উইন্ডোজে সম্ভবত Microsoft Print to PDF) করে নেয়া।



