ডকসের পর প্রোটন নিয়ে আসলো প্রোটন শিটস (গুগল শিটসের অল্টারনেটিভ)

সুইস কোম্পানি প্রোটন ওপেন সোর্স, এনক্রিপ্টেড ও প্রাইভেসি ফোকাসড বিভিন্ন সার্ভিসের জন্য জনপ্রিয়। যেমন প্রোটন মেইল, ভিপিএন ও ড্রাইভের মত সার্ভিসগুলো। তবে সেখান থেকে তারা ক্রমশ পরিধি আরো বিস্তৃত করেছে এবং গুগল স্যুটের আরো পূর্ণাঙ্গ একটা সংযোজন হয়ে উঠছে।

শুধু ডকুমেন্ট এডিটর নিয়ে প্রোটন ডকস তারা আগেই এনেছিলো (আরো জানুন)। এবার তারা স্প্রেডশিট সফটওয়্যার, প্রোটন শিটস নিয়ে এসেছে।

ফ্রি প্লান ইউজাররা সহ প্রোটন অ্যাকাউন্ট থাকা সবাই এটা ব্যবহার করতে পারবেন, এবং তৈরি করা ফাইলগুলো প্রোটন ড্রাইভে থাকবে অথবা ডাউনলোড করে নিতে পারবেন।

স্প্রেডশিট সফটওয়্যারের বেসিক নিডসগুলো- বিভিন্ন ফর্মুলা, চার্টস, সর্ট, ফিল্টার প্রভৃতি এখানে আছে। তবে অনেক বেশি অপশনস বা এডভান্সড ফিচার্স যেমন- ম্যাক্রো প্রভৃতি থাকছে না। বাংলা কোন ফন্ট যুক্ত নেই, তবে ইউনিকোডে বাংলা লিখলে তা ঠিকঠাক দেখায়।

তো এইতো, এর বেশি দীর্ঘায়ন করছি না। রিলিজ অ্যানাউন্সমেন্ট: https://proton.me/blog/sheets-proton-drive

দেখতে পারেন: প্রোটনের নতুন Lumo এআই: এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড প্রাইভেসি ফোকাসড এআই

নিয়ন আলাপ টেলিগ্রাম গ্রুপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *