স্কাইপির সমাপ্তি

কখনো কি স্কাইপি ব্যবহার করেছি আমি? মনে পড়ে না ঠিক। কিন্তু তারপরও স্কাইপির বন্ধ হয়ে যাওয়ার খবরটা কেমন যেন স্মৃতিকাতর করে তুলছে। আরেকবার মনে করিয়ে দিচ্ছে কতটা সময় চলে গেছে। আমার মত আরো যাদের স্কাইপির সাথে বিশেষ কোন স্মৃতি নেই, তাদের অনেকের জন্যও হয়ত বিষয়টা এমনই হবে। Because Skype was there since before it was cool। হালের জুম, গুগল মিট, মাইক্রোসফট টিমস কিংবা বিভিন্ন মেসেজিং সার্ভিসে যুক্ত হওয়া ভিডিও কল ফিচার- সবকিছু স্কাইপির তুলনায় এইতো সেদিনের।

ভয়েস কমিউনিকেশন ফিচার নিয়ে স্কাইপির যাত্রা শুরু ২০০৩ এর সেপ্টেম্বরে, Windows 98, Windows XP-র যুগে। ২০০৫ সালের অক্টোবরে স্কাইপির সম্ভাবনা অনুধাবন করে eBay প্রায় আড়াই বিলিয়ন ডলারে স্কাইপিকে অধিগ্রহণ করে। ২০০৬ এর জানুয়ারীতে স্কাইপিতে যুক্ত হয় ভিডিও কল ফাংশন ও পরবর্তী বছরে এসএমএস মেসেজিং ও একাধিক মানুষের কনফারেন্স সমর্থন যুক্ত হয়। পরে ২০১১ সালে সাড়ে আট বিলিয়ন ডলারে মাইক্রোসফট স্কাইপিকে কিনে নেয়।

সেই সময়ে অনলাইনে অডিও বা ভিডিও কনফারেন্সিংয়ের সার্ভিস বলতে যেন স্কাইপি-ই বুঝতো মানুষ। এই সময়ের কথাটা ভিন্ন। কোভিডের সময় অনেক সার্ভিস জনপ্রিয় হয়। মাইক্রোসফটের নিজেরই ২০১৮-র জুলাই থেকে রয়েছে Microsoft Teams। স্কাইপি ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টকে মেসেজিং হিস্টরি, কন্টাক্টস সহ টিমসে মাইগ্রেট করতে পারবেন। অথবা তথ্য এক্সপোর্ট করে নিতে পারবেন। এর বাইরে এখন অনলাইন কল করার মত প্লাটফর্মের তালিকা করতে গেলে তা শেষ করা কঠিন হবে সত্যি বলতে।

কাজেই সময় এসেছে স্কাইপিকে বিদায় বলার। স্কাইপির দুই দশকের বেশি সময়ের যাত্রাপথ শেষ হচ্ছে ৫ মে ২০২৫।

রেফারেন্স

2 Comments

    • মাইক্রোসফটের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী তারা Microsoft Teams এর দিকে ফোকাস করবে। যেহেতু টিমস আরো মডার্ন আর্কিটেকচার ও টেকনোলজির ভিত্তিতে তৈরি, স্কাইপি এই সময়ে সম্ভবত তারা অপ্রয়োজনীয় মনে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *