কনটাক্ট সেভ না করে হোয়াটসঅ্যাপে চ্যাট লঞ্চ করবেন যেভাবে

আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপে আগে মেসেজিং না হলে এবং কনটাক্টে না থাকলে সরাসরি কোন ইউজারকে সার্চ করা বা মেসেজ দেয়া যায় না। এটা খানিকটা বিড়ম্বনার অনেক সময়ই। তবে এর একটা সিম্পল ওয়ার্কঅ্যারাউন্ড আছে।

মোবাইল কিংবা কম্পিউটারের ওয়েব ব্রাউজার (অর্থাৎ ফায়ারফক্স, ক্রোম, ব্রেভ ইত্যাদি) থেকে নিচের মত করে এড্রেস লিখুন-

https://wa.me/8801XXXXXXXXX

এখানে 88 হলো বাংলাদেশের কান্ট্রি কোড, বাংলাদেশি নাম্বারের জন্য শুরুতে 88 কান্ট্রি কোড দিয়ে নাম্বার লিখতে হবে। অন্য দেশের ক্ষেত্রে সে দেশের কান্ট্রি কোডসহ নাম্বার লিখতে হবে।

এরপর এখান থেকে আপনি Continue to Chat বাটনে ক্লিক করে হোয়াটসঅ্যাপে নাাম্বারটিতে চ্যাট করতে পারবেন।

অথবা আপনি অ্যাপ ব্যবহার করতে পারেন, F-Droid এ Launch Chat নামে একটি অ্যাপ আছে, যেখানে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা সিগনাল চ্যাটে যেতে পারবেন। F-Droid ইন্সটল না থাকলে apk ডাউনলোড করে ইন্সটল করে নিতে পারবেন।

এর বাইরে প্লে স্টোরে Click to chat সহ কিছু অ্যাপ আছে সিমিলার কাজের জন্য। তবে আমি ব্যবহার করিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *