আসসালামু আলাইকুম। প্রযুক্তির অগ্রগতি ও সহজলভ্যতার সাথে বিশেষভাবে যে দিকটি ঝুঁকিতে পড়েছে তা হলো প্রাইভেসি বা গোপনীয়তা। আমার মত সাধারণ ব্যবহারকারীদের জন্য সত্যি বলতে এই জায়গাতে খুব বেশি কিছু করারও নেই। তবে সাধারণভাবে কিছু সেফ প্রাক্টিস করা সবসময়ই ভালো। যেমন AI-এর সাথে কনভার্সেশনের ক্ষেত্রে নিজের কোন পার্সোনাল বা সেন্সিটিভ তথ্য না দেয়া, অনলাইনে নিজের সবরকম বিষয় উন্মুক্ত করে না দেয়া এরকম বিষয়গুলো।
যাইহোক, আজকে কথা বলবো Lumo নিয়ে। Lumo প্রোটনের আনা নতুন একটি AI সার্ভিস। এটা আসলে একেবারে নতুন করে ট্রেইন করানো হয়েছে এমন না। Nemo, OpenHands 32B, OLMO 2 32B, ও Mistral Small 3 এই ওপেন সোর্স AI LLM গুলোর ভিত্তিতে তৈরি। তবে Lumo তাদের সার্ভার বা API ব্যবহার করে না। প্রোটন নিয়ন্ত্রিত সার্ভার থেকে পরিচালিত হয় এবং প্রোটন এর রেসপোন্সকে অপটিমাইজ করেছে।
প্রোটনের সাথে অনেকেই হয়ত পরিচিত হয়ে থাকবেন- বিশেষ করে প্রোটন মেইল বা প্রোটন ভিপিএন সার্ভিসগুলো অনেকে ব্যবহার করেছেন। তারা সুইজারল্যান্ডভিত্তিক একটি প্রাইভেসি-ফোকাসড কোম্পানি। ওপেন সোর্স ও এনক্রিপ্টেড মেইল, ড্রাইভ, ভিপিএন, পাসওয়ার্ড ম্যানেজার এরকম বিভিন্ন সার্ভিস তাদের আছে। Lumo তাদের সার্ভিসগুলোর মধ্যে নতুন একটি সংযোজন।
প্রাইভেসি, এনক্রিপশন ও সতর্কতা
Lumo-র বিশেষত্ব হলো এটা এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করে, যার জন্য প্রোটনের Zero-access encryption প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর অর্থ হলো আপনার তথ্য সরাসরি প্রোটনের সার্ভারে যাবে না, এনক্রিপ্টেড অবস্থায় যাবে- যা হিউম্যান রিডেবল না। এই এনক্রিপ্টেড তথ্য থেকে আসল তথ্য ডিক্রিপ্ট করার জন্য একটা ডিক্রিপশন কী প্রয়োজন হয়, যা শুধুমাত্র আপনার ডিভাইসে থাকে। যেকারণে অন্য কারো পক্ষে আপনার চ্যাট এক্সেস করা সম্ভব না- প্রোটনের পক্ষেও না।
এছাড়া Lumo ওপেন সোর্স। তবে এখানে আমি একটু বলে রাখতে চাই- অনলাইনে যেকোন সার্ভিস ব্যবহার করা মানেই ডেভেলোপারদের কিছুমাত্রায় বিশ্বাস করে নেয়া। ওপেন সোর্স বা এনক্রিপ্টেড যাই হোক, আমাদের মত সাধারণ ইউজাররা অবশ্যই সোর্স কোড ঘেঁটে সবকিছু যাচাই করে নিতে পারবো না, বা কোন গ্যাপ রেখে দিলে ধরতে পারবো না। তাই Lumo কিংবা যেই AI-ই ব্যবহার করুন না কেন, অনলাইনে সেন্সিটিভ কোন তথ্য দেয়া থেকে বিরত থাকা উচিৎ।
মেইনস্ট্রিম বিভিন্ন AI সরাসরি আপনার কনভার্সেশন মডেল ট্রেনিংয়ে ব্যবহার করে থাকে, কিংবা টার্গেটেড এডভার্টাইজিং করতে পারে বা অনেক ক্ষেত্রে ডাটা পলিসি স্পষ্ট থাকে না এবং ব্যবহারকারীর যথেষ্ট কন্ট্রোল থাকে না।
প্রোটনের ক্ষেত্রে, সাধারণভাবে তারা ব্যবহারকারীর প্রাইভেসি রক্ষার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তবে সুইস আইনের চোখে কোন অপরাধীর ক্ষেত্রে আদলতের নির্দেশে প্রোটন ব্যবহারকারীর নন-এনক্রিপ্টেড তথ্য যেমন আইপি এড্রেস আদালত বা কতৃপক্ষকে সরবারহ করতে পারে এবং বিভিন্ন সময়ে করেছে। (আরো দেখুন | প্রোটনের প্রাইভেসি পলিসি) তবে আপনার এনক্রিপ্টেড কনভার্সেশন সুরক্ষিত থাকবে।
Lumo
Lumo-র কিউট একটা ক্যাট মাস্কট আছে। আর সুন্দর একটা ইন্টারফেস। প্রাইভেসির বিষয়টা বাদ দিলে- Lumo-র সত্যি বলতে আর কোন বিশেষত্ব নেই। যে ওপেন সোর্স মডেলগুলোর ওপর এটা তৈরি করা হয়েছে, ওগুলো বর্তমানের প্রেক্ষিতে কোনটাই খুব বড় বা সমৃদ্ধ মডেল না। তাই রেসপোন্স কমবেশি বেসিক লেভেলেই থাকবে।

Lumo ব্যবহার করতে অ্যাকাউন্ট আবশ্যক না। তবে চ্যাট হিস্টরি সেভ রাখতে হলে প্রোটন অ্যাকাউন্ট থাকতে হবে। ফ্রি ভার্সনে সাপ্তাহিক লিমিট, হিস্টরি লিমিট, ফাইল সাইজ লিমিট এধরণের লিমিটেশন আছে।
ফাইল আপলোড ফিচার আছে- তবে তা মূলত শুধু টেক্সট- পিডিএফ, বিভিন্ন কোড, বা ডকুমেন্ট প্রভৃতি ফরমেটে। ইমেজ আপলোড সাপোর্ট করে না। এছাড়া ওয়েব সার্চ এবিলিটি আছে। এর বাইরে ইমেজ জেনারেশন বা স্পেশাল কোন ক্যাপাবিলিটি নেই। ক্যানভাস, আর্টিফেক্ট, কাস্টম মডেল প্রভৃতি ধরণের কোন বাড়তি ফিচার নেই।
বাংলা ভাষায় মেসেজ বোঝা ও রেসপোন্সের সক্ষমতা মোটামুটি।

আমাদের নিয়নবাতি ব্লগ নিয়ে জিজ্ঞেস করেছিলাম, রেসপোন্স দেখে কষ্ট পেয়েছি 🥲


গল্প লেখা
তো এই সেকশনটা নিজের ইন্টারেস্টের জায়গা থেকে যুক্ত করা। বলে রাখি, গল্পকে আমি মানুষের নিজেকে প্রকাশের একটা মাধ্যম মনে করি- এবং সরাসরি প্রম্পট দিয়ে AI জেনারেটেড গল্প কোনভাবেই সে জায়গা নিতে পারে না বলে মনে করি। তবে AI এর গল্প তৈরির সক্ষমতা যে পর্যায়ে পৌঁছেছে, এটা ফ্যাসিনেটিং। বিশেষ করে এতে বিভিন্ন AI এর ভিন্নতা ও ক্যাপাবিলিটির এমন কিছু দিক উঠে এসেছে যেটা ম্যাথেমেটিকাল বা কোডিং পারফর্মেন্সের বেঞ্চমার্কগুলোতে আসে না।
তো এর আগে আমি Claude, ChatGPT, DeepSeek, Gemini, Grok, Qwen, Mistral-কে দিয়ে একই প্রম্পটে গল্প জেনারেট করে স্টোরিটেলিং ক্যাপাবিলিটি বিশ্লেষণ করেছিলাম। সেটা এখানে আছে- AI কি গল্প লিখতে পারে? ৭টি AI-কে দিয়ে একই গল্প লেখানো ও বিশ্লেষণ। দেখতে পারেন, ইন্টারেস্টিং কিছু ইনসাইট পাবেন।
তো Lumo-কেও একই প্রম্পট দিয়ে দেখলাম। মানসিক অন্তর্দ্বন্দ্বে থাকা একটা সময়ে, যেখানে কোন সত্যিকারের সমাধান নেই, সেই মুহুর্তের অসহায়ত্ব- এরকম একটা থিমে গল্প লিখতে বলা। পুরো প্রম্পট ও গল্পটা এখানে আছে- The Weight of Choices।
তো Claude বা DeepSeek এর মত হৃদয়গ্রাহীভাবে Lumo লিখতে পারেনি- সেটা এক্সপেক্টও করিনি। তবে Lumo অনেক দিক থেকে ভালোই লিখেছে। বিশেষ করে Mistral এর গল্পের তুলনায় এটা অনেক বেশি ডায়নামিক ছিলো, যদিও Lumo যে AI গুলোর ওপর ভিত্তি করে তৈরি তার মধ্যে Mistral Small আছে।
গল্পটা এলিয়াস নামে মফস্বলের একজন ডাক্তারকে নিয়ে। শহরে তার একজন বন্ধু থমাসের দুর্লভ রোগের ট্রায়াল চিকিৎসায় লিলি নামের একজন রিয়েকশনের স্বীকার হয়ে ক্রমাগত অবস্থা খারাপ হতে থাকে। তো এই অবস্থায় তার একসময়ের মেন্টর হার্পারের শেষ সময়ে পাশে থাকা অথবা লিলিকে বাঁচানোর চেষ্টা করা এই জায়গাতে গল্পের অন্তর্দ্বন্দ্ব।
এমনিতে AI এর সাধারণ যে দুর্বলতাগুলো- সম্ভাবনা তৈরি করে কাজে না লাগানো, গল্পের মেসেজ পাঠকের বুঝে নেয়ার জন্য ছেড়ে না দিয়ে সরাসরি লিখে দেয়া, আর অতিরিক্ত জেনেরিক টাইটেল এই দিকগুলো আছে।
গল্পটা ভাষাগত দিকে সাদামাটা, তবে কাহিনীর বিস্তৃতি ও ডিটেইলিং বেশ ভালো। যেমন সিদ্ধান্ত নেয়ার সময়ে পুরনো স্মৃতিচারণ, বা হার্পারের শেষকৃত্যের অংশটুকু আনা। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, অনেক AI এর গল্প দেখতে গভীর মনে হলেও খাপছাড়া ধরণের হয়- এটা তেমন ছিলো না।
— — —
তো সত্যি বলতে মনে হয় না Lumo আমার সেভাবে ব্যবহার করা হবে। শুরুতে আসলে জাস্ট নিউজ হিসেবে লিখতে চেয়েছিলাম, তো যাইহোক- নতুন এসেছে যেহেতু- দেখলাম কী জিনিস, এক্সপ্রেরিয়েন্স শেয়ার করলাম, এই আরকি। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার আমন্ত্রণ থাকলো- নিয়ন আলাপ।




অনেক দিন পর আবার আপনার কন্টেন্ট পড়লাম, নিয়নবাতিতে মাঝে মাঝে ঢু মারা হতো অবশ্য। আপনার লেখার মান বিন্দু মাত্র কমেনি। লিনাক্স চালাই না অনেকদিন, তবে রিভিউ পড়তে ভালো লাগে।
নিয়নবাতি আর জি আর কে একীভুত করে ফেলুন নাহয়।
শুকরিয়া ভাই। আলাদাভাবে মেইনটেন করাটা বেশ কঠিন। এক করে ফেলার বিষয়টা ভাবা যায়। অবশ্য নিয়নবাতি আর GR+ BD কে নিয়ে আলাদা পরিকল্পনা আছে- যদিও কোন কিছু পরিকল্পনামত আগাচ্ছে না…