জরিন ওএস উবুন্টুর ওপর ভিত্তি করে তৈরি একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন। এটা সাধারণ ব্যবহারকারী, বিশেষ করে যারা নতুনভাবে উইন্ডোজ ও ম্যাক ওএস থেকে লিনাক্সে আসছেন, তাদের দিকে লক্ষ্য রেখে ডেভেলোপ করা। জরিন ওএসের নতুন একটি সংস্করণ, জরিন ওএস ১৭.১ রিলিজ হয়েছে। গত ডিসেম্বরে রিলিজ হওয়া জরিন ওএস ১৭-এর এটি প্রথম পয়েন্ট রিলিজ। তবে এখানে কিছু ইন্টেরেস্টিং আপগ্রেড করা হয়েছে। যার মধ্যে হাইলাইট হলো উইন্ডোজ অ্যাপ সমর্থনে উন্নতি ও এডুকেশন সংস্করণের রিলিজ।
পূর্ববর্তী ভার্সনগুলোর মোট ৬টি সংস্করণ ছিলো- Core, Education ও Pro এবং প্রত্যেকের লাইট সংস্করণ। তবে খেয়াল করলাম Zorin OS 17-এর কোন লাইট সংস্করণ নেই। ইতোপূর্বে কোর ও প্রো সংস্করণ রিলিজ হলেও 17.1 এর সাথে রিলিজ হয়েছে এডুকেশন সংস্করণ রিলিজ হয়েছে, যেখানে বিভিন্ন এডুকেশনাল অ্যাপস ও লার্নিংসেন্ট্রিক কিছু ফিচার থাকছে।
উইন্ডোজ কম্প্যাটিবিলিটি লেয়ার, WINE ও কিছু টুলসের মাধ্যমে লিনাক্সে বিভিন্ন উইন্ডোজ অ্যাপ ব্যবহার করা সম্ভব। তবে জরিন ওএসে এই প্রক্রিয়া অন্যান্য ওএস থেকে বেশি কনভিনিয়েন্ট। Windows App Support এনাবল করার মাধ্যমে জরিন ওএসে উইন্ডোজ অ্যাপ ব্যবহার করা যায়। এই সংস্করণে উইন্ডোজ অ্যাপ সমর্থনে উন্নতি আনা হয়েছে। WINE এর লেটেস্ট 9.0 সংস্করণে আপগ্রেড করা হয়েছে এবং স্যান্ডবক্সড এনভায়রনমেন্টে উইন্ডোজ অ্যাপ ব্যবহারের জন্য Bottles যুক্ত করা হয়েছে।
বর্তমানে ১০০-টিরও অধিক অ্যাপের ক্ষেত্রে জরিন ওএস তাদের লিনাক্স অল্টারনেটিভ সাজেস্ট করবে। যেমন ধরা যাক .exe ফাইল থেকে অপেরা ব্রাউজার ইন্সটল করতে চাইলে একটি ডায়ালগের মাধ্যমে জানানো হবে যে সফটওয়্যার সেন্টার থেকে অ্যাপটি ইন্সটল করা যাবে। এই ফিচারটি একদম নতুন না, তবে ১৭.১ সংস্করণে আরো বেশি অ্যাপকে ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনেকসময় তুলনামূলক ছোটখাট কিছু ব্যাপার এক্সপ্রেরিয়েন্সে একটা পার্থক্য গড়ে দেয়। সেরকম একটি ইম্প্রুভমেন্ট হলো এখন ফাইল ম্যানেজার .exe ইন্সটলার, .AppImage অ্যাপস, RAW ইমেজ ও .epub ইবুকস এর থাম্বনেইল প্রদর্শন করবে।

আমি কয়েকটি হাইলাইটেড ও পার্সোনালি ইন্টেরেস্টিং মনে হওয়া ফিচার উল্লেখ করলাম। যারা বিস্তারিত জানতে চাইছেন, তারা জরিন ওএসের ব্লগ পোস্টটি দেখে নিতে পারেন।




