Absurd Trolley Problems: ক্লাসিক ইথিকাল ডিলেমা- কিন্তু আরো এবসার্ড! (অনলাইন ফান এক্টিভিটি)

আসসালামু আলাইকুম। অনলাইনে করার মত একটা ছোট্ট ফান এক্টিভিটি শেয়ার করব এখানে, Absurd Trolley Problems। এটা আসলে একটা ইথিকাল ডিলেমা- মানে আপনাকে এমন একটা সিচুয়েশনে ফেলা হবে, যেখানে কোন সঠিক উত্তর নেই।

ট্রলি প্রবলেমের সবচেয়ে জনপ্রিয় ভার্সনটা এরকম: ট্র্যাকের সাথে বেঁধে রাখা ৫ জন মানুষের দিকে এগিয়ে যাচ্ছে। এখন আপনি একটি লিভার টানার মাধ্যমে ট্রলিটিকে অন্য ট্র্যাকে পাঠাতে পারেন, যেখানে একজন মানুষ বাঁধা আছে। আপনি লিভারটি টানবেন কিনা?

প্রথমে হয়ত ভাবতে পারেন যে ৫ জন মারার থেকে একজন মারা তো কম ক্ষতি- তাই না? কিন্তু সমস্যা হলো লিভার না টানলে এখানে ৫ জনের মৃত্যুতে আপনার কোন দায় থাকছে না। কিন্তু লিভার টানলে একজনকে অনেকটা নিজের হাতে মেরে ফেলছেন। এভাবে দেখলে প্রশ্নটা দাঁড়াবে আপনি একজনকে মেরে ফেলার মাধ্যমে পাঁচজনকে সুনিশ্চিত মৃত্যু থেকে বাঁচাবেন কিনা।

তো এটা গেলো ট্রলি প্রবলেম। কিন্তু আমরা বলছি Absurd Trolley Problem- সো এর থেকেও উদ্ভট কিছু থট এক্সপেরিমেন্ট সিচুয়েশন অপেক্ষা করছে আপনার জন্য। Neal.fun ওয়েবসাইটটির সাথে অনেকে হয়ত পরিচিত। এখানে বেশ কিছু এক্সপ্লোরেশন ও ফান এক্টিভিটি আছে, এবং সেগুলো খুবই ক্রিয়েটিভ ও ওয়েল মেড। তো এর মধ্যে একটা এটা।

এটা শুরু হয়েছে ক্লাসিক ট্রলি প্রবলেম থেকে, কিন্তু লেভেল আপ হওয়ার সাথে- নাম থেকে যেমনটা বুঝতেই পারছেন, আরো অ্যাবসার্ড কিছু প্রবলেমের দেখা পাবেন। এখানে এক কথায় কোন উত্তরকে সঠিক বা ভুল বলা মুশকিল। আপনি কিছু চিন্তার খোরাক পাবেন, সেইসাথে জানতে পারবেন আনুপাতিকভাবে অন্যরা কতজন আপনার মত ভাবছে।

যদি সময় থাকে, তাহলে নিজে একবার ট্রাই করতে পারেন, ইথিকাল ডিলেমার মুহুর্তে আপনার চিন্তাধারা কীভাবে কাজ করে।

Absurd Trolley Problems

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *